আইএনবি ডেস্ক: রাজধানীর হাজারীবাগে রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বউবাজার বেড়িবাঁধ এলাকায় ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামের কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ হয়।
এতে মো. ইলিয়াস (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও ৩ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ তিন শ্রমিক হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।’
জানা যায়, হতাহতদের সবার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ হয়ে ৩ জন এসেছেন। সবারই অবস্থা আশঙ্কাজনক।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews