বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে ইস্রাফিল(৪০) নামের এক শিকারীকে লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ আটক করেছে কোস্টগার্ড।
রোববার (৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।
লে. কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও ১টি হরিণের মাথা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews