সাভার প্রতিনিধি: র্যাব-২ এর সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএস টাওয়ার নামে মার্কেটের একটি দোকান থেকে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে । তার নাম হাফেজ মাহফুজুর রহমান। সে মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকার বাসিন্দা। এসময় উদ্ধার করা হয়েছে জিহাদী বই ও ট্রেনিং নেয়ার ভিডিও সিডি।

র্যাব-৪ (সিপিসি-২) এর কমান্ডার মেজর শিবলী সাদিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্য সাভারে অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর সদস্যরা। পরে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
পরে মঙ্গলবার প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জিহাদী বই, ট্রেনিং নেওয়ার ভিডিও সিডি ও ল্যাপটপ উদ্ধার করা হয়। আটক মাহফুজুরর হরকাতুল জিহাদের একজন প্রশিক্ষিত সংগঠক।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews