আইএনবি ডেস্ক: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ২।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সকাল ৮টা ২৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।
বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরো কয়েকটি মৃদু প্রতিঘাত টের পাওয়া যায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews