সাভার প্রতিনিধি: মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার ব্যাংকটাউন ব্রিজ সংলগ্ন এলাকায় এক পরিবহনের (অজ্ঞাত) ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সাভারের ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন (৬৫) ও তার ছেলে কাইয়ুম (৪৫)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews