চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুইজনের মৃত্যু এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

এ দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু (৪৫), তার স্ত্রী কনিকা আক্তার (৪০) এবং ছেলে মন্টু (১০) গুরুতর আহত হন। নিহত হন দুই মেয়ে আতরা আনান খান (১৩) এবং তাসনিম জামান খান (১১)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামানের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। স্ত্রী এবং ছেলের অবস্থাও আশংকাজনক। তাদের হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews