বিনোদন ডেস্ক: বলিউডের ড্রামা ক্যুইন অভিনেত্রী রাখি সাওয়ান্ত ‘বিগ বস’ শেষ হতেই স্বামী রীতেশকে ‘বন্ধু’ বলে পরিচয় দিতে শুরু করেছেন ।
রীতেশের প্রসঙ্গ উঠতেই গণমাধ্যমকে রাখি বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। ‘বিগ বস’-এর স্টুডিও থেকে বের হওয়ার পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও এখন সেটাই করছে।”
‘বিগ বস’-এর ১৫তম সিজনে স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন রাখি। তাকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর স্টুডিওতে। পরিচয় করিয়েছেন সকলের সঙ্গে।
রাখির স্বামীকে নিয়ে সন্দেহ হয় সালমান খানের। তিনি রাখিকে প্রশ্ন করেছিলেন, “ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?”
এ প্রসঙ্গে রাখি বললেন, “সকলে বলেছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে।”
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews