বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ঢাকা ফেরত রাজমিস্ত্রী স্বামীর শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে ঘর থেকে বের করে দিলেন স্ত্রী।

ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা এ নিয়ে গতকাল সকাল থেকে গ্রামে তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে সোমবার ভোরে ট্রাকযোগে বাড়ি আসেন। বাড়ি আসার পর তার শরীরে জ্বর রয়েছে এ কথা শুনে স্ত্রী ঘর থেকে তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে রাখেন।
এ ছাড়া একই গ্রামের দুবাই ফেরত দুই ব্যক্তি গত ২০ মার্চ থেকে গ্রামে এসে আত্মগোপন করেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে জানালে গতকাল তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের শরণাপন্ন হন। পরে মেডিকেল টিম নিয়ে কেশরতা গ্রামে যান। সেখানে ওই তিন পরিবারের সঙ্গে কথা বলেন ও শরীর পরীক্ষা করে তাদের তেমন কোনো উপসর্গ নেই বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। পরে ওই তিন পরিবারের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে বাড়িগুলোতে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়। হোম কোয়ারেন্টাইনে থাকা তিন পরিবারের ১৪ দিনের খাবার দায়িত্ব নেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews