সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রোববার (২২ ডিসেম্বর) রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামে স্বামীর লাথির আঘাতে খাদিজা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এঘটনায় নিহতের ভাই হুসাইন শেখ বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ শেখ পলাতক রয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, নিহত খাদিজা খাতুনের স্বামী বিদেশে থাকতো। কয়েকদিন হলো সে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে রোববার রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ (সোমবার) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews