বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির মাদকের মামলায় জামিন বহাল রাখল নিম্ন আদালত। রবিবার শুনানি শেষে এই অভিনেত্রীর স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত।
পৌনে দুইটার দিকে আদালতে যান পরীমনি। মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।
গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল । অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করেন। এ জন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন এবং পার্টিতে অংশ নিতেন।
২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ। মাদক ও পর্নোগ্রাফি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews