বিনোদন ডেস্ক: ক্রিকেটার কেএল রাহুল ও আথিয়া শেঠি জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েছেন । বিয়ের খবর সামনে আসবার পর থেকেই সংবাদ শিরোনামে রাহুল-আথিয়া। এবার এ জুটি তাদের গোপন কথা ফাঁস করলেন।
সাম্প্রতি রাহুল-আথিয়ার কথা হয় একটি গণমাধ্যমের সঙ্গে। তারকা দম্পতির অনেক উত্তরই চমকে দিয়েছে ফ্যানদের। আথিয়া জানান, দুজনের মধ্যে রাহুল ভালো রাঁধুনি। ফাঁস করেন লকডাউনে রুটি জ্বালিয়ে ফেলেছিলেন আথিয়া।
কে ভালো গাড়ি চালায়? জবাবে রাহুল বলেন, ‘ও জানেই না গাড়ি চালাতে’। পাশে বসে আথিয়া বলে ওঠেন— ‘হ্যাঁ, আমি কাউকে জীবন সংকটে ফেলত চাই না’।
কে প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিল? এই প্রশ্ন শুনে দুজনেই বেশ চিন্তিত। আথিয়া বলেন, ‘আমার তো মনে নেই। বোধহয় ওই দিয়েছিল’। সম্মতি জানান রাহুলও। দুজনের মধ্যে ঝগড়া হলে প্রতিবার ক্ষমা চাইতে হয় আথিয়াকেই— আক্ষেপের সুরে বলেন রাহুলের স্ত্রী। চুপি চুপি রাহুলকে বলতে শোনা গেল— ‘হ্যাঁ, কারণ ভুলটা ওই করে, আমি নই’।
চার বছরের সম্পর্ক রাহুল-আথিয়ার। সুনিল শেঠির খান্ডালার খামারবাড়িতে বসেছিল রাহুল-আথিয়ার বিয়ের আসর। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া, সঙ্গে পরেছিলেন কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলেছিল সাদা রঙা শেরওয়ানিতে। বিয়ের আসরে ১০০ জন অতিথি উপস্থিত ছিল দুই তরফে। জানা গেছে, আইপিএলের পর্ব মিটলে অনুষ্ঠিত হবে রাহুল-আথিয়ার রিসেপশন পর্ব।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews