আইএনবি ডেস্ক:রাজধানীর কদমতলীতে রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাউসার আহমেদ অপু (২৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউসারের বাবা জমির হোসেন জানান, দনিয়ার একটি বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতো কাউসার। এলাকায় রিকশার গ্যারেজ রয়েছে তার। স্ত্রী মনিষা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের কারণে রাতে ঝগড়া হয় তার। এর এক পর্যায়ে তিনি রুমের দরজা বন্ধ করে দেন। তখন তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে কাউসার। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews