গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সন্ধ্যায় নিজ ঘরে অবস্থান করছিলেন স্বামী-স্ত্রী। ওই ঘরেই স্ত্রীকে বেঁধে স্বামীকে জবাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বামীর নাম উত্তম কুমার (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহত উত্তম কুমার সুন্দরগঞ্জ পৌরসভার শ্রী তাতীপাড়া গ্রামের নিবারন চন্দ্রের ছেলে
নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, সন্ধ্যায় প্রতিবেশীরা রাজমিস্ত্রি উত্তম কুমারের নিজ ঘরে গোঙানোর শব্দ শুনতে পায়। পরে লোকজন তার বাড়িতে প্রবেশ করে বাহির থেকে ঘরে তালা দেওয়া দেখতে পায়। এ সময় দরজা ভেঙে মেঝেতে উত্তম কুমারের গলাকাটা মরদেহ দেখতে পায় এবং মরদেহের পাশে তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি আরো জানান, উত্তম কুমারের হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews