মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্কুলছাত্রীকে দেখা করার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ জানুয়ারি) রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফয়তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি (১৬)। এর আগে, গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা সাখারপাড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ জানায়, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় শামীম ফকির ওরফে হাসান নামের ওই তরুণের সঙ্গে। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত শনিবার বিকেলে দেখা করার কথা বলে বিয়ে করার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান। এ সময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু ইমন মোল্লা ওরফে রাব্বি। দেখা করতে গেলে ওই ছাত্রীকে জোর করে ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে দুই বন্ধু। ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের স্বজনরা রাতে সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ছেলে দুটি আগে আসল পরিচয় গোপন রেখে মেয়েটির সঙ্গে কথা বলে ডেকে নিয়ে যায়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ওই দুই আসামিকে গ্রেফতার করি। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews