আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তার দিক বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নিয়েছে ।
তীব্র গরমের কারণে দেশটিতে মধ্য দুপুরে বাইরে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আজ বুধবার (১৫ জুন) থেকে আগামী তিন মাস কার্যকর থাকবে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল এরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কাজ করা যাবে না। গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews