খুলনা প্রতিনিধি: খুলনার ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের সূত্র জানান, ২০১৮ সালের ১৮ আগস্ট মোটরসাইকেলযোগে ঝিনাইদহের বংকিরা এলাকায় যাচ্ছিছিলেন মো. হাফিজ উদ্দীনের দু’ছেলে। সঙ্গে ছিল হাফিজের বড় ছেলের শ্বশুর। বেলতলারদাড়ি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা তাদের ওপর আক্রমণ করে। আক্রমণে হাফিজের বড় ছেলে সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ মারা যান। পরে এ ঘটনাটি ঝিনাইদহ জেলার আলোচিত ঘটনা হিসেবে গণ্য হয়।

আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews