প্রযুক্তি ডেস্কঃ সূর্যের মতো বড় একটি তারাকে ছিঁড়েখুঁড়ে গিলে ফেলল মহাকায় এক কৃষ্ণগহ্বর । মার্কিন গ্রহসন্ধানী দূরবীক্ষণ যন্ত্রে শুরু থেকে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার ধরা পড়েছে ভয়ঙ্কর এই ঘটনাটি । নাসার ‘ট্রানজিটিং এক্সেপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস)’-এর টেলিস্কোপে ঘটনাটি ধরা পড়েছে। টেস-এর ঐ মিশনের প্রধান টমাস হোলিয়েন অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে তাঁদের এই বিরল অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘‘মহাজাগতিক এমন একটি অসাধারণ ঘটনা নজরে এল আমাদের। এই জন্যই বিজ্ঞানকে নিরন্তর এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।’’
আমাদের ছায়াপথের মাঝামাঝি, ৩৭ কোটি ৫০ লক্ষ বছর আগে তারাকে খেয়ে ফেলার ঘটনাটি ঘটেছে । কারণ, সেখান থেকে আলো এসে পৌঁছতেই সময় লাগে ৩৭ কোটি ৫০ লক্ষ আলোকবর্ষ। তারা বা মহাজাগতিক বস্তু বেশি কাছে এসে পড়লে কৃষ্ণগহ্বর তার প্রবল মহাকর্ষ বলের টানে সেগুলিকে ছিন্নভিন্ন করে ফেলে। বিভিন্ন দেশের টেলিস্কোপে নজর রাখা হচ্ছিল। তার পরে চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয় টেস-কে। সেটির টেলিস্কোপে ধরা পড়েছে, কাছে চলে আসা তারাটির অংশগুলি কী ভাবে হুড়মুড় করে কৃষ্ণগহ্বরের গায়ে আছড়ে পড়ল। প্রায় সবটাই গিলে ফেলল বিশাল কৃষ্ণগহ্বর। সামান্য কিছু অংশ আলো হয়ে ছড়িয়ে পড়ল, নিশ্চিহ্ন হয়ে যাওয়া তারাটির অস্তিত্বের প্রমাণ বা ইতিহাস হিসেবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews