শেরপুরে প্রতিনিধি:: শেরপুরে সুদের টাকা আদায়ের জন্য সদর উপজেলার চক আন্ধারিয়া পশ্চিমপাড়ার সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে রশি দিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। সকালের দিকে খবর পেয়ে পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
নির্যাতিত যুবক ও পুলিশ জানায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের চক আন্ধারিয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ মধু মিয়ার ছেলে আব্দুল মালেক, প্রতিবেশী মৃত হানিফ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক সাইফুল ইসলামের নিকট চারমাস আগে চড়া সুদে সাত হাজর টাকা লগ্নি করে। আসল টাকা পরিশোধ করলেও মালেক সুদের লাভের টাকার জন্য সাইফুলকে নানা ভাবে চাপ দেয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় গতকাল রাতে সাইফুলকে মালেক ও অপর দুই সহযোগী বাড়ি থেকে তুলে আনে। পরে তাকে গাছের সাথে বেধে রাতভর নির্যাতন করে। পরে পুলিশ গিয়ে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নির্যাতিত ওই যুবকের নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেছেন, পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews