আন্তর্জাতিক ডেস্ক:সুদানের ব্লু নাইল রাজ্যে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দেশটির রাজ্য নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
বার্তি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি নিয়ে ওই বিরোধের সূত্রপাত হয় গত সোমবারে। এসময়, সংঘর্ষে ৩৯ জন আহত হন এবং অসংখ্য দোকানপাট ও স্থাপনা ভাংচুর করা হয়।
সুদানের ডক্টরস কমিটি জানিয়েছে, সেখানে অধিক নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়ার পরেও শনিবারের ওই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় কর্মকর্তা আদেল আগার বলেন, অবস্থা নিয়ন্ত্রণের জন্য আরও সেনা মোতায়েন করা দরকার।
সুদানের ডক্টরস কমিটি আরও জানায়, ওই প্রদেশে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতির মধ্যে শনিবার আরও আহতদের হাসপাতালে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজধানী খার্তুমে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews