সিলেট প্রতিনিধি: সিলেটে ৮ হাজার ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা এলাকা থেকে
আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার ধূনট উপজেলার বড়িয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম রাজীব (৩১), ঝিনাইদহের শৈলকূপার ইব্রাহিমপুর গ্রামের মো. জাফর আলতাফের ছেলে বিশ্বাস মোহাম্মদ আসিফ আফরোজ মৌসুম (২৩) ও জামালপুরের ইসলামপুরের নাইপতার চড় গ্রামের মৃত মোনা হোসেনের ছেলে মো. মনির (২১)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৩ জনকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনবি /বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews