আন্তর্জাতিক ডেস্ক: আবারও সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্ক অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিব।
সিরিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে দাবি করেছে প্রেসটিভি ও মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘লেক টিবারিয়াস’ থেকে দামেস্ক অভিমুখে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
সামরিক সূত্রগুলো জানিয়েছে দামেস্কের অদূরে কয়েকটি অবস্থানে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তাতে কেউ নিহত হয়নি ।
তারা বলেছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। হামলায় দু’জন সিরীয় সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল বহুবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে গত অক্টোবর মাসের শেষভাগে দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে সর্বশেষ হামলা চালিয়েছিল। সে সময়ও সিরিয়ার আকাশ প্রতরিক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছিল। সূত্র: মেহের নিউজ, প্রেসটিভি
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews