সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে্র মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিভিল সার্জন অফিসের মতে এ বছরে সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু।
শাপলা খাতুন (২০) শরীরে জ্বর নিয়ে গত রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাপলা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সেনা সদস্য রঞ্জুর স্ত্রী।
ডেঙ্গুতে প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে্র পরিসংখ্যানবিদ জীবন্নাহার।
তবে এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে্র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফরিদুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক ও পরিসংখ্যানবিদ হুমায়ুন কবীর কোনো তথ্য দিতে পারেননি।
তারা সবাই বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে দেখবো। তবে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক বলেন, ‘যদি এমনটি হয় তাহলে এ বছরে সিরাজগঞ্জে এটাই ডেঙ্গু জ্বরে প্রথম মৃত্যু।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews