সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আসামিরা হলেন- তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪২), তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৪৮)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, সাবেক চেয়ারম্যান কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাড়াশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews