হিলি প্রতিনিধি : দিনাজপুরের রোববার ভোরে রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২৭ লাখ টাকা মুল্যের ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জিল্লুর রহমান জানান, ভারত থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি।
এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর থেকে ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ৯২ হাজার পিছ উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের সিজার মূল্য ধরা হয়েছে ২৭ লাখ ৬০ হাজার টাকা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews