ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।
নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম দাউদ খাঁন।
এলাকাবাসী জানান, ‘সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁনের সাথে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ভাতিজার ওপর হামলা চালায় চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমিও ব্যাপারটি শুনেছি। পুরোপুরি ঘটনাটি না জেনে কিছু বলা যাচ্ছে না।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews