আইএনবি ডেস্ক: প্রধান ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানী ঢাকায় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।
শনিবার (১২ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপ নিরাপদ থাকে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যেন ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে, এজন্য ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখানে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
এছাড়াও, ঢাকার মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews