সাভার প্রতিনিধি: সাভারে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার হাজী জাহাঙ্গীরের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে শুক্রবার (২৭ডিসেম্বর) রাতে নাজিয়ার (৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার গোল্ডেন বাংলা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হাবিবুল্লাহ নিপু।

এই ঘটনায় জড়িত সন্দেহে পার্শ্ববর্তী সোনালী বেগমকে আটক করা হয়। তার বাবার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি বলে জানা গেছে। তিনি সাভারের জয়নাবাড়ী এলাকার হাজী জাহাঙ্গীরের পাঁচতলা বাড়িতে ভাড়া থাকতো। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ জানায়, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews