সাভার প্রতিনিধি: রবিবার রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস শ্রমিক।
পুলিশ বলছে, ধর্ষণের শিকার ওই নারী (৩২) শ্রমিক সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করেন। রাতে তাকে দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জোর করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই নারী রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।
ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
সাভার মডেল থানার ওসি (অপারেশন) আল আমিন বলেন, ‘ধর্ষণকারী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews