আইএনবি ডেস্ক:সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ছিলেন।
শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews