আইএনবি ডেস্ক: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে৷
বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews