আইএনবি ডেস্ক : রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১২ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews