গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে শনিবার দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের একটি আম গাছ থেকে মাওলানা আবুল কালাম আজাদ (৪৭) নামে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাওলানা আবুল কালাম আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গাবেরদিঘি এলাকার একটি জামে মসজিদের ইমাম ছিলেন।
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গত শুক্রবার জুমার নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে দুর্গাপুর গাবেরদিঘি এলাকার উদ্দেশ্যে রওনা হন মাওলানা আবুল কালাম আজাদ। তারপর থেকে তার কোনো সন্ধান পওয়া যাচ্ছিল না। শনিবার ভোরে এলাকাবাসী তার বাড়ির অদূরে ওই গ্রামের একটি আম গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি মাসুদ রানা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews