চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর আসতে থাকে।
জানা গেছে, সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।
এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, দুই কেন্দ্রে সাময়িক ভোট বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews