চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার কেরানীহাট নিউমার্কেটে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , মার্কেটের দ্বিতীয় তলায় ক্যান্ডি রেস্টুরেন্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
সাতকানিয়া ও লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন শেষ খবর পাওয়া পর্যন্ত পাশের ওয়ালটন শোরুমে চারটি কক্ষে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের ডিউটি ইনচার্জ জিএসম মো. মারুফ। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। ওনারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews