চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা সরকারি বিক্রয় নিষিদ্ধ চাউল জব্দ করেছে ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝর্না পাড়া মুনমুন কমিউনিটি সেন্টারের গলির ভিতরে বিসিক গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোডাউন টি ফারুক ট্রেডার্সের মালিক ফারুক সাহেবের। এসময় এখান থেকে সরকারি চাউলের ১৫ শত খালি বস্তু ও ২১ বস্তা সরকারি বিক্রয় নিষিদ্ধ চাউল উদ্ধার করা হয় । কর্মচারীরা বলেন এক সপ্তাহে ২০ হাজার চাউলের বস্তা এমন খালি করা হয়েছে ।
এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ওসি তদন্ত মোহাম্মদ জহির হোসেন উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews