নিজস্ব প্রতিনিধি: ব্রাহম্ণবাড়িয়া নবীনগরে লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গনে করোনা ভাইরাস ও সম-সাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার জাকির আহাম্মদ।
আজ (১৬ মে,শনিবার) বিকাল ৫ টায় এ মতবিনমিয় অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় নবীনগর, মুরাদনগর ও বাঞ্ছারাপুরের সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
সম-সাময়িক বিভিন্ন বিষয়াদি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন ব্যারিস্টার জাকির আহাম্মদ।
তিনি নবীনগরের বিভিন্ন সমস্যা নিরসনে মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগকে সহযোগিতা করার জন্য এলাকার সকল শ্রেনি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহবান জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলে ইফতারে মিলিত হন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews