আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছে কয়েক দশকের পুরোনো রাসায়নিক অস্ত্রের মজুত পুরোপুরি ধ্বংস করার ।
তিনি বলেন, “আজ আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমেরিকার কাছে মজুত থাকা সর্বশেষ রাসায়নিক অস্ত্রের ভান্ডারটিও নিরাপদে ধ্বংস করা হয়েছে। তিন দশক আগের কেমিক্যাল ওয়েপনস কনভেনশন চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা থেকে বিশ্বকে মুক্ত করার পথে আমরা এক ধাপ এগিয়ে গেলাম।”
কেমিক্যাল ওয়েপনস কনভেনশন চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রই সর্বশেষ দেশ, যারা তাদের ‘ঘোষিত’ রাসায়নিক অস্ত্রের মজুতগুলো ধ্বংস করল।
কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের কাছে মাস্টার্ড গ্যাস, ভিএক্স এবং সারিন গ্যাসবাহী প্রজেক্টাইল, রকেটসহ বিভিন্ন রাসায়নিক অস্ত্রের মজুত ছিল।
রাসায়নিক অস্ত্র ধ্বংসে ১৯৯৩ সালে কেমিক্যাল ওয়েপনস কনভেনশনে স্বাক্ষর করতে সম্মত হয় দেশগুলো। ১৯৯৭ সাল থেকে চুক্তিটি কার্যকর হয়।
গত মে মাসে রাসায়নিক অস্ত্রবিরোধী আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ওপিসিডব্লিউর প্রধান ফেরনান্দো আরিয়াস বলেন, তখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ছাড়া চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে। ওপিসিডব্লিউর তত্ত্বাবধানে ৭০ হাজার টনেরও বেশি পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়েছে।
চুক্তির আওতায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর নাগাদ আমেরিকাকে রাসায়নিক অস্ত্রের সব মজুত ধ্বংস করতে বলা হয়।
সূত্র: আল জাজিরা
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews