আইএনবি ডেস্ক: কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, কোস্টগার্ডের জন্য জাহাজ, হোভারক্রাফট, দ্রুতগামী বোটসহ অত্যাধুনিক নৌযানের ব্যবস্থা করেছে সরকার।
সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ভূমিকার জন্য বাহিনীর সদস্যদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক বাণিজ্যে বঙ্গোপসাগরের গুরুত্ব তুলে ধরে এর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলে আরেকটি শিপইয়ার্ড তৈরির বিষয়টি চিন্তা করছে সরকার। যে পরিকল্পনা ও কাঠামো তৈরি হচ্ছে তার ভিত্তিতে প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews