বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন মংক্যচিং মার্মা (৩৫) নামে এক ব্যক্তি। তিনি জেএসএস কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (৩ জানুয়ারি) রাতে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় মংক্যচিংয়ের শ্বশুর আথুইমং মার্মার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মংক্যচিং মার্মা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালী এলাকার বাসিন্দা।
হত্যার ঘটনাটি নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানে হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews