বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বড় ইলিশ এক পোন (৮০টি) ২০ হাজার, ছোট ইলিশ ১০ হাজার। আজকেই শেষ, কাল আর পাবেন না, এমন হাঁক ডাক আর কর্মব্যস্ততায় মুখর অবস্থা মাছ ব্যবসায়ীরা
বাগেরহাট শহর রক্ষা বাঁধ সংলগ্ন কেবি বাজারে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অবস্থা ছিল । এ বাজারে প্রতিদিন ফজরের আজান থেকে শুরু হয়ে সকাল ৯টার মধ্যে ইলিশ কেনা বেচা শেষ হয়ে যায়।
তবে আজ মঙ্গলবার অন্য দিনের থেকে কয়েকগুণ বেশি ভিড় ছিল বাজারে। কারণ, আগামীকাল ৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ নিষিদ্ধ। তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি করে ইলিশ কিনতে ব্যস্ত ক্রেতারা। আবার ইলিশ বিক্রি করে চিন্তামুক্ত হতে চান বিক্রেতারা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews