শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের কসবা এলাকার সুদান মিশনে থাকা এক সেনা সদস্যের স্ত্রী নিজ বাড়িতে খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ বসতবাড়ির উঠান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। দুই সন্তানের জননী নিহত সৌরভী বেগম (৩৫) সেনা সদস্য নাজিম উদ্দিনের স্ত্রী।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews