শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাস্তার পাশে স্থানীয় ফরমান মিয়ার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তার বয়স আনুমানিক ৪০ বছরের মতো হবে। স্থানীয়দের ধারণা, রাতের বেলা লাশটি বস্তায় ধরে রাস্তার ধারে ফেলে রাখা হতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews