আইএনবি ডেস্ক: রাজধানীর শেওড়াপাড়ায় গার্মেন্টস স্থানান্তর ও বকেয়া বেতন আদায়ের দাবিতে মূলসড়ক অবরোধ করে আন্দোলন করছে জে কে ফ্যাশনের পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সোয়া ৯ টা থেকে শেওড়াপাড়ার দুই পাশের সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
এর ফলে সকালে সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষের ভোগান্তিতে পড়তে হয়। অনেকের পায়ে হেঁটে যেতে হচ্ছে গন্তব্যে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকাল সোয়া ৯ টা থেকে জে কে ফ্যাশনের পোশাক শ্রমিকরা শেওড়াপাড়ার সড়ক অবরোধ করে রেখেছে।
ওসি বলেন, জে কে ফ্যাশন গার্মেন্টসের মালিক স্থান পরিবর্তন করে গাজীপুর নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু শ্রমিকরা গার্মেন্টস স্থানান্তরের নিয়ম অনুযায়ী তিন মাসের অগ্রিম বেতন দাবি করছে। এই দাবি নিয়েই পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews