বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইন্ডিয়া ডটকম জানিয়েছে, সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে।
তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার শুটিং চলাকালে হাঁটু ও কাঁধে আঘাত পেয়েছেন সাইফ আলী খান।
চিকিৎসক জানিয়েছেন, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে। হাসপাতালে এ অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।
‘দেবারা’ সিনেমা নির্মাণ করছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews