স্বাস্থ্য ডেস্ক:শীতের সময় চলছে এখন। শীতে হাত-পা থেকে শুরু করে শরীরের প্রত্যেক অঙ্গের যত্ন একটু বেশি নিতে হয় অন্য সময়ের চেয়ে। তবে ব্যস্ত জীবনে সময় হয়ে উঠে না নিজেকে দেওয়ার। তাই ব্যস্ততার মধ্যেও যেন আপনি নিজের সময় দিতে পারেন সে জন্য কয়েকটি খাবারের কথা মাথায় রাখলেই হবে।
আসুন জেনে নেই শীতে আপনার শরীরের যত্ন নেবে এমন কিছু খাবার সম্পর্কে।
আমলকি
আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমলকি খেতে পারেন। ত্বক ও চুলের যত্নে আমলকির জুড়ি নেই।
ঘি
অনেকে অতিরিক্ত চর্বির ভয়ে ঘি খেতে চান না। তবে সব খাবার পরিমাণমত খেলে খুব একটা সমস্যা হয় না। গরম ভাতে ও অন্যান্য খাবার তৈরিতে ঘি ব্যবহার করতে পারেন। এতে শীতে শরীর ভালো থাকবে।
গুড়
গুড়ে রয়েছে আয়রন, জিঙ্ক ও সেলেনিয়মের মতো নানা মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে শরীর গরম থাকে। কাশি হওয়া থেকে বাঁচায়।
তিল
শীতকালে তিল খুবই গুরুত্বপূর্ণ এক বস্তু।তিল শরীরকে ভেতর থেকে গরম রাখে। এছাড়া রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে।
হলুদ
হলুদে খুবই উপকারি একটি খাবার। হলুদে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ। এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চা-চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন খেতে পারেন। এই পানীয় ফ্লু-সর্দি-জ্বর থেকে আপনাকে দূরে রাখবে।
পানি
শীতে পানির তৃষ্ণা কম লাগে। তাই এ সময়ে শরীরে পানি শূণ্যতা দেখা দিতে পারে।ফলে শরীর হাইড্রেট থাকে। এক গ্লাস পানিতে এক টুকরো লেবু মিশিয়ে খেতে পারেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews