আইএনবি ডেস্ক: বাড়ির ভাড়াটিয়া এক যুবক ও তার সহযোগীরা অপমানের প্রতিশোধ নিতে এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে । গাজীপুর থেকে অপহৃত ওই শিশুর লাশ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চৌদ্দরশি (খাস কাউলিয়া) এলাকায় যমুনা নদীর চরের শস্য ক্ষেতের বালুর নিচ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) মাহবুব-উজ-জামান গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের জানান।
নিহতের নাম তামজীদ হোসেন (৯)। সে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া পাছর এলাকার সোবহান সরকারের ছেলে এবং টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার মোকদ্দমাতুল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল।
গ্রেফতারকৃতের নাম সোহাগ হোসেন (২৫)। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেপাড়িয়া গ্রামের মাখনের ছেলে।
পুলিশ এ ঘটনায় সোহাগকে তার টাঙ্গাইলের এক খালার বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু তামজীদকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বাবা-মা ও স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews