মুন্সীগঞ্জ প্রতিনিধি: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পদ্মায় প্রবল স্রোতের ও নাব্যতা কম থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক চলছে পারছে না। ৩টি রো রো, ৩টি কে-টাইপ ও ১টি মিডিয়ারসহ মোট ৭টি ফেরি দিয়ে মঙ্গলবার নৌরুট সচল রাখা হয়েছিল।
পরে রাত ৯টা ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ স্রোতের টানে বিকল্প চ্যানেলের মুখে আটকে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, আটকে পড়া ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরিটি উদ্ধার করা গেলেও, স্রোত যদি না কমে সার্ভিস সচল করা সম্ভব হবে না।
এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় বুধবার সকাল থেকে ঘাটে যানজট দেখা দিয়েছে এবং সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে মাওয়া ট্রাফিক জোনের টিআই মো. হিলাল জানান।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews