চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের সোমবার রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক মো. জহিরুল ইসলাম (৩৩) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত সাহেব জানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলামপুর গ্রামের মুসলিমপুর ব্রিজের ২০ গজ দক্ষিণে মো. লুটুর আমবাগানে অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় একটি বিদেশি রিভলভার, দুটি রাউন্ড গুলি, ৫১৫ গ্রাম হেরোইনসহ মো. জহিরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews