সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ১০নং কৈজুরী ইউনিয়নের কৈজুরী বাজারস্থ নৌকাঘাট এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ৮৯০পিস , ০১ টি মোবাইল ও ০২ টি সিম সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী ১। মো. সাইদুর রহমান (৪৬), পিতা- মৃত মাহমুদ শেক,সাং-কৈজুরি থানা- শাহাজাদপুর জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছ।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews