বিনোদন ডেস্কঃ শাহরুখ কন্যা সুহানাকে নীল ডেনিম এবং কালো ফুলস্লিভ শার্টে ভাল লেগেছিল সবার। এবার মুক্তি পেল ছবি ফিল্মের টিজার। যার নাম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’। এই ছবিতেই প্রথম বার আপাতত শর্টফিল্ম দিয়েই ফিল্মি অভিষেক ঘটতে চলেছে সুহানা খানের।
সুহানারই সহপাঠী থিয়োডর জিমেনো ছবিটি পরিচালনা করেছেন । নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবির টিজার শেয়ার করে থিয়োডর লিখেছেন,‘আমার আসন্ন ছবির কিছু ঝলক।এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি টিজারটি আপনাদের ভাল লাগবে।তবে পাশাপাশি থিয়োডর ও জানান, গোটা ছবিটি দর্শকরা কবে দেখতে পারবেন সে ব্যাপারে তিনি বা তাঁর টিম এখনও নিশ্চিত নন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews